লালমনিরহাট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের পাকারমাথা এলাকা থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে রোববার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মমিনুল হক (৪৮)। তার বাড়ি জেলার আদিতমারী উপজেলার দক্ষিণ গোবদা গ্রামে।
লালমনিরহাট গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, মমিনুলের কাছ থেকে ৬৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এ সময় মমিনুলের সঙ্গে আরও প্রায় ৬/৭ জন মাদক ব্যবসায়ী ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৩ঘ.
bdnews24