নাটোর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার গুরুদাসপুর উপজেলায় নাটোর-ঢাকা মহাসড়কে কাছিকাটা টোলপ্লাজা থেকে শনিবার সকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম স্কুল পাড়ার বজলুর রহমান (৩৫), রাখালগাছা গ্রামের শুভ ইসলাম (২৬) ও মামুন (২৫)।
পুলিশ তাদের কাছ থেকে একটি দেলে তৈরি শাটারগানসহ তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
নাটোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক ফজলার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিবি'র একটি দল টোলপ্লাজার সামনে একটি ঢাকাগামী প্রাইভেটকারকে তল্ল
bdnews24