গাজীপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মাধবপুর এলাকা থেকে অপহৃত দুই শিশুকে শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় অপহরণকারী সন্দেহে পুলিশ শিবলু মিয়া (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
উপজেলার জিরানী বাজার থেকে উদ্ধার করা দুই শিশু হল- মৌসুমী ওরফে স্বপ্না (৭) ও তার চাচাতো বোন মীম (৫)।
শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের অভিভাবকের কাছে দেওয়া হয় এবং শিবলুকে জেল হাজতে পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকালে তাদের অপহরণ করা হয়েছিল।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির পাশে খেলা করার সময় এ দু'জনকে অপহরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৩ ঘ.
bdnews24