গাজীপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শুক্রবার এক দৃষ্টি প্রতিবন্ধীসহ অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে।
রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের প্লাটফর্মের দক্ষিণ সীমানায় ময়মনসিংহগামী চলন্ত ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নীচে পড়ে ওই দৃষ্টি প্রতিবন্ধী নিহত হন।
তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, একই রাতে টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত দুই যুবক নিহত হন। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৩০ঘ.
bdnews24