জামালপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আটাবাড়ি গ্রামে বজ্রপাতে শনিবার এক কৃষকের মৃত্যু হয়েছে।
তার নাম কুদরত আলী (৩০)। বাবার নাম মো. ফজুলল।
শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ জানান, সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পাশে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে কুদরতের পুরো শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৮ঘ.
bdnews24