২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে শিশুশ্রম প্রতিরোধ দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো শনিবার বাংলাদেশেও পালিত হচ্ছে নবম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 04:15 AM

Updated : 25 Aug 2022, 12:05 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো শনিবার বাংলাদেশেও পালিত হচ্ছে নবম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। "ঝূকিপূর্ণ শিশুশ্রম নিরসন করি, শিশু শিক্ষা নিশ্চিত করি" শ্লোগান নিয়ে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব (শ্রম) অরুন কান্তি আইচ জানান, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে এ বছরের প্রতিপাদ্য বিষয় "২০১৬ সালের মধ্যে ঝূঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন"। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আইএলও এবং ইউনিসেফ এর সম্মিলিত উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হবে বলেও তিনি জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জাতীয় শিশুশ্রম জরিপ ২০০৩ অনুসারে বাংলাদেশে কর্মজীবি শিশুর সংখ্যা প্রায় ৭৪ লাখ। এর মধ্যে ১৩ লাখ শিশু 'ঝূঁকিপূর্ণ' কাজে নিয়োজিত। এক প্রশ্নের উত্তরে অরুন কান্তি আইচ বলেন, শিশুশ্রম নিরসনের লক্ষ্য অর্জনে অনেক কাজ অবশিষ্ট রয়েছে। শিশু শ্রমিকের সংখ্যা, কোন কোন ক্ষেত্রে শিশুরা কাজে নিয়োজিত, কাজের পরিবেশ ইত্যাদি নির্ণয়ে ২০০৩ সালে সর্বশেষ জরিপ হয়। তিনি জানান, সা