২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি, পৌর নির্বাচন নভেম্বরে চায় সরকার

সরকার আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 12:01 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ২০১০-১১ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সৈয়দ আশরাফ বলেন, "আমাদের লক্ষ্য- নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ধার্য করা। একই সময়ে পৌরসভা নির্বাচনও হবে।" বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগের সমালোচনা করেন আশরাফ। তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিলে আওয়ামী লীগ তার বিরোধিতা করে বলে দলটির সাধারণ সম্পাদক জানান। তিনি বলেন, "ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য সৎ ছিলো না। তখন উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি এবং আগের আইন বাতিল করা হয়। অথচ এটা করার তাদের কোনো নৈতিক অধিকার ছিলো না।" আশরাফ জানান, নতুন আইনের আওতায় স্থানীয় সরকারের নির্বাচন হবে। সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। শীত মৌসুমে স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনও হবে। এ প্রসঙ্গে আশরাফ উল্লেখ করেন যে, অতীতে স্বৈরশাসন ও অনির্বাচিত সরকারের আমলে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার 'ষড়যন্ত্র' হয়। স্থানীয় সরকারের বড় প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নিয়ে আইয়ুব খানের আমলের অভিজ্ঞতার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। বর্তমান নির্বাচন কমিশন এ বছরের এপ্রিল-মে মাসে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিলেও তা আর হয় নি। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবকালে জানান, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ তেমন জোরালোভাবে কাজ করতে পারছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সচিবদের প্রশিক্ষণের জন্য লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। মুহিত আরো বলেন, "ইউনিয়ন পরিষদের বর্তমান দুর্বলতার প্রধান কারণ হলো-পরিষদ নির্বাচনে দীর্ঘ বিলম্ব। উপজেলা পরিষদের আইনের সংস্কার এবং দায়িত্ব নির্দিষ্টকরণে অনেক সময় ব্যয় হয়েছে। আশা করা যায়, অদ