ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড বাতিল আবেদনের নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের বেঞ্চ অবশ্য মাহমুদুরকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে ২০০৩ সালে আপিল বিভাগের একটি রায়ের নির্দেশনা অনুসরণ করতে বলেছে।
ওই রায়ে আইনজীবীর উপস্থিতিতে জিঙ্গাসাবাদ, নির্যাতন না করা, রিমান্ডের আগে ও পরে ডাক্তারী পরীক্ষা করাসহ বেশ কিছু নির্দেশনা রয়েছে।
মাহমুদুর রহমানের পক্ষে হাইকোর্টে শুনানি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কেএমএস/২২২২ ঘ.
bdnews24