২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাখালপাড়ার বাড়িটিও ভাঙছে রাজউক

রাজধানীর পূর্ব নাখালপাড়ায় হেলে পড়া পাঁচ তলা ভবনটি ভাঙছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব নাখালপাড়ায় হেলে পড়া পাঁচ তলা ভবনটি ভাঙছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাখালপাড়া সমিতি বাজারের কাছে হেলে পড়া ৫৩৭/১ বাড়িটি ভাঙার কাজ সকালে শুরু হয়েছে। রাজউকের অনুমোদন ছাড়াই এটি নির্মাণ করা হয়।" গত ৫ জুন পূর্ব নাখালপাড়ায় পাঁচতলা এ ভবনটি হেলে পড়ে। এছাড়া মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মিত একটি চারতলা মাদ্রাসা ভবন ভাঙার কাজ শনিবার শুরু হবে বলে জানান তিনি। এদিকে রাজউক উত্তর বেগুনবাড়ি এলাকায় হেলে পড়া সাততলা ভবন ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে ১ জুন মধ্য বেগুনবাড়ি এলাকায় অবৈধভাবে নির্মিত একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হয়। এরপর থেকে ওই এলাকায় অনুমোদনহীন ও হেলে পড়া ভবন ভাঙার কাজ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৬০৬ ঘ.