২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিরোধী নেতাদের বক্তব্য নির্বাচন না করার ইঙ্গিত'

সরকার পতনের আন্দোলনের হুমকিসহ বিরোধীদলের নেতাদের বিভিন্ন বক্তব্য নির্বাচন না করার ইঙ্গিত বলে মনে করেন চট্টগ্রাম নগর সংস্থার মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 06:54 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার পতনের আন্দোলনের হুমকিসহ বিরোধীদলের নেতাদের বিভিন্ন বক্তব্য নির্বাচন না করার ইঙ্গিত বলে মনে করেন চট্টগ্রাম নগর সংস্থার মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির এই প্রার্থী বলেন, "কোনো ব্যক্তি বা দল নয়, সরকার থাকা না থাকা নির্ভর করে জনগণের ওপর।" বুধবার দুপুরে নাগরিক কমিটির কার্যালয়ে মহিউদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন। 'আড়ালে-অন্ধকারে' না গিয়ে সরাসরি ১৭ জুনের নির্বাচনে আসার জন্য বিরোধীদলের প্রতি আহবান জানান তিনি। ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী এম মনজুর আলমকে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুরের পক্ষে গণসংযোগকালে নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুমকি দেন। বুধবার রাজধানীতে গণ অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুমকি দেন। মহিউদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনজুরকে উদ্দেশ্য করে বলেন, চক্রান্ত-ষড়যন্ত্রে নয়, ব্যালটের যুদ্ধে অবতীর্ণ হোন। তিনি দাবি করেন, নগর ও নগরবাসীর জন্য তিনি কাজ করেছেন। তাদের সুখে দুঃখে পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। স