২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে রুনা-রত্না-আসমার বিয়ে হচ্ছে

আর কিছুক্ষণের মধ্যেই গণভবনে শুরু হচ্ছে রুনা-রত্না-আসমার বিয়ে। এই তিন কনের বর নীল-সবুজ পাগড়ী পড়ে ইতোমধ্যেই গণভবনে এসে পৌঁছেছেন। পুরান ঢাকা থেকে ৮০টি গাড়িতে করে এসেছেন বরযাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর কিছুক্ষণের মধ্যেই গণভবনে শুরু হচ্ছে রুনা-রত্না-আসমার বিয়ে। এই তিন কনের বর নীল-সবুজ পাগড়ী পড়ে ইতোমধ্যেই গণভবনে এসে পৌঁছেছেন। পুরান ঢাকা থেকে ৮০টি গাড়িতে করে এসেছেন বরযাত্রীরা। (আরো তথ্যসহ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে উপস্থিত থেকে রুনা-জামিল, রত্না-সুমন এবং আসমা-আলমগীরের বিয়ে দিচ্ছেন। গণভবনে এটিই প্রথম কোনো বিয়ের অনুষ্ঠান। গণভবনের নবনির্মিত ব্যাংকোয়েট হলে এ বিয়ে হচ্ছে। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজন হারিয়েছেন দুই বোন রুনা-রত্না এবং আসমা। ওই দুর্ঘটনার পর নিঃস্ব এই দুই বোনের বিয়ের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বুধবার আসমার দুর্ভাগ্যের কথা জানতে পেরে তারও বিয়ের ব্যবস্থা করেন তিনি। গণভবনে রুনা-রত