২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কাউন্সিলরসহ ৪ জনের সাজা

দুর্নীতির দায়ে জেলার বেড়া পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

পাবনা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে জেলার বেড়া পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। পাবনার বিশেষ জজ মোতাজেদুর রহমান বুধবার এই রায় দেন। দণ্ডিতরা হলেন- বেড়া পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদীন, বেড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, প্রকল্প কমিটির সদস্য আকলিমা খাতুন ও গোলজার হোসেন। এর মধ্যে জয়নাল আবেদীন ও আব্দুস সালামকে পাঁচ বছর করে, আকলিমা খাতুনকে দেড় বছর ও গোলজার হোসেনকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ২২ হাজার ১৭১ টাকা ৮২ পয়সা করে জরিমানা করা হয়। বেড়া মহিলা মাদ্রাসার উন্নয়নে বরাদ্দ করা গম আত্মসাতের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক পাবনা অফিসের উপ-পরিচালক আব্দুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়া মহিলা মাদ্রাসার উন্নয়নে সরকার দেড় মেট্রিকটন গম বরাদ্দ দেয়। কিন্তু কোনো কাজ না করেই প্রকল্প কমিটি সব গম আত