২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-রংপুর মহাসড়কে আলু চাষিদের অবরোধ

হিমাগারে পচে যাওয়া আলুর ক্ষতিপূরণসহ কয়েকটি দাবিতে রংপুর-ঢাকা মহসড়কে দুই ঘণ্টা অবরোধ করেছে আলু চাষিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

রংপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমাগারে পচে যাওয়া আলুর ক্ষতিপূরণসহ কয়েকটি দাবিতে রংপুর-ঢাকা মহসড়কে দুই ঘণ্টা অবরোধ করেছে আলু চাষিরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর শহরের মাহীগঞ্জ সাতমাথা এলাকায় কয়েকশ' আলু চাষি অবরোধ ও বিক্ষোভ করে। এতে দুপর দেড়টা পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার সঙ্গে রাজধানীসহ সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে। পরে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। চাষিদের অভিযোগ, বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ব্যবস্থা না থাকায় শহরতলীর উত্তম এলাকার হাজি বশির উদ্দিন হিমাগারে তাদের প্রায় ৮০ হাজার বস্তা আলু পচে গেছে। হিমাগার কর্তৃপক্ষ হাজার হাজার বস্তা আলু বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ করেন চাষিরা। অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন আলু চাষি সংগ্রাম পরিষদের সভাপতি মোকতার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আলু চাষি আনোয়ার হোসেন বাবলু প্রমুখ। বক্তারা বলেন, ক্ষতিপূরণসহ হিমাগার মালিক বশির উদ্দিন ও তার ছেলে বাশার উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে দেড় মাস ধরে তারা আন্দোলন করে আসছেন। স্থানীয় প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সাত দিনের মধ্যে দাবি মানা না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০৪০ ঘ.