২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে কিশোরের যাবজ্জীবন

ধষর্ণের দায়ে এক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানাও করা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

নাটোর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধষর্ণের দায়ে এক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানাও করা করা হয়। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এস এম জহুরুল ইসলাম বুধবার এ রায় দেন। দণ্ডিত হারুন (১৪) বাগাতিপাড়া উপজেলার হিজলী গ্রামের আব্দুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে হাজির ছিল। ২০০৪ সালের ১ নভেম্বর বিকালে হারুন পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে মামলার নথি থেকে জানা যায়। মেয়েটি নিজে বাদী হয়ে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫১ ঘ.