২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

বগুড়া, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা বুধবার এ রায় দেন। আসামিরা হলেন- জেলা শহরের ফুলবাড়ি এলাকার সুমন (২৪), জিতু (২৪), আদম (২৩), আনারুল (২৬) ও গিট্টু মামুন (২৮)। প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাভোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ (২৩), ইমাম (২৬), জুয়েল (২৪), আওয়াল (২৬), মো. আলী (২১), শাকিল (২৩), জেল্লাল (২২), বুলবুল (২৪) ও হেলাল (২১) এই নয় জনকে খালাস দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর ফুলবাড়ি এলাকার মফিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২২) ঈদের আগের রাতে কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। রবিউলের বড় ভাই আব্দুল মতিন সদর থানায় মামলা করেন। সদর থানার উপ পরিদর্শক আব্দুল ওয়াদুদ ২০০৭ সালের ৩ মে অভিযোপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/১৮৩৬ ঘ.