২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র উদ্ধার

জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 11:50 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এর মধ্যে রয়েছে- ভারতে তৈরি একটি পিস্তুল, দুইটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হাসান জানান, দুপুর ১২টার দিকে বিডিআরের একটি টহলদল সীমান্তের দিক থেকে এক ব্যক্তিকে বিশ্বনাথপুর গ্রামের দিকে আসতে দেখে। টহলদল ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিডিআর ব্যাগ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় বিডিআর একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.