খুলনা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাসেরও বেশি বন্ধ থাকার পর আগামী রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্লাশ শুরু হচ্ছে। এর আগের দিন বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হবে।
গত ৫ এপ্রিল একটি পত্রিকার আলোকচিত্রীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল।
ওই ঘটনায় ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যায়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ্'র সভাপতিত্বে সোমবার সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
ছাত্রছাত্রীদের হলে প্রবেশের আগে পরিচয় পত্র বা লাইব্রেরি কার্ড বা মেডিকেল কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে স্থায়ী বহিষ্কার, সাতজনকে দুই বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বহিষ্কার, ১৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আরো আট ছাত্রকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লি
bdnews24