চট্টগ্রাম, জুন ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এম মনজুর আলমের পক্ষে প্রচারণায় নেমেছেন মহানগর বিএনপি সাবেক সভাপতি মীর নাছির উদ্দিন।
উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের বিরোধী হিসেবে পরিচিত সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চট্টেশ্বরী এলাকায় নিজের বাসার সামনে এক সভায় প্রচারণায় নামার ঘোষণা দেনে।
তিনি এবারের নগর সংস্থার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চেয়ে পাননি।
২০০৫ সালের ৯ মে'র নির্বাচনে মীর নাছির প্রতিপক্ষ নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কাছে প্রায় এক লাখ ভোটে হেরে যান।
বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা সভায় বলেন, "মনজুর আলম মেয়র হবেন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়।
"তিনি সৎ লোক এবং পারিবারিকভাবেই সচ্ছল ব্যক্তি। তার সম্পদের প্রয়োজন নেই। তাই গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তাকে নির্বাচিত করতে হবে।"
মীর নাছির বলেন, "মহিউদ্দিন চৌধুরী উ
bdnews24