২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস ১৩ জুন

সারা দেশে আগামী ১৩ জুন ছাত্রীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস পালন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে এ প্রতিরোধ দিবস পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে আগামী ১৩ জুন ছাত্রীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস পালন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে এ প্রতিরোধ দিবস পালন করা হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে ছাত্রীদের উত্যক্তকরণ প্রতিরোধ কর্মসূচি পালনের জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, সুশীল ব্যক্তিত্ব, নারী সংগঠন ও মানবাধিকার কর্মী সমাবেশের আয়োজন করা হবে। ১৩ জুন সকাল ৮ টায় মুক্তাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশে বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শপথ পাঠ করাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দিবসটি পালনে ইতোমধ্যেই সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির মতোই সারাদেশের সকল জেলা-উপজেলায় শোভাযাত্রা, সমাবেশ, শপথ গ্রহণ কর্মসূচি পালন করা হবে। এছাড়াও এ দিবস উপলক্ষ্যে লিফলেট, পোষ্টার ও স্টীকার বিতরণ করা হবে। সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, প্রস্তুতি কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. এস এম গোলাম ফারুক, উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৯১৪ ঘ.