২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুই পুলিশ বরখাস্ত

থানায় জব্দ মালামাল চুরি করে বিক্রির অপরাধে ময়মনসিংহের ফুলপুর থানার দুই কনস্টেবলকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ময়মনসিংহ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থানায় জব্দ মালামাল চুরি করে বিক্রির অপরাধে ময়মনসিংহের ফুলপুর থানার দুই কনস্টেবলকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- খলিলুর রহমান ও মাসুদুর রহমান। ফুলপুর থানার ওসি এস আলম সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় জব্দকৃত থানার মালখানায় রাখা বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও টিউবয়েলের মাথা চুরি করে বিক্রির অভিযোগ ছিলো। তিনি বলেন, "অভিযোগ প্রমাণিত হওয়ায় ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক তাদেরকে সাময়িক বরখাস্ত করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এজে/১৬৩০ঘ.