সিরাজগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রাম থেকে মঙ্গলবার সকালে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রহমান (৬০) সলঙ্গা থানার বোয়ালিয়ার চর গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি মো. ওয়ারেছ আলী মিয়া জানান, সোমবার আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে পালিয়ে যায়।
লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে সিরাজগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১১৫৩ঘ.
bdnews24