চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জনগণ কী 'পরিবর্তন' চায় ভোটের রায়ই তা বলে দেবে।
তিনি সোমবার দুপুরে নাগরিক কমিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলমের ঘোষিত ইস্তেহার প্রসঙ্গে এ কথা বলেন।
সিটি কর্পোরেশনকে মহিউদ্দিন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন- মঞ্জুর ও বিএনপি নেতাদের অভিযোগের জবাবে সদ্য সাবেক হওয়া এ মেয়র বলেন, ঈর্ষান্বিত হয়ে নিজেদের অপারগতা ঢাকতেই তারা এসব কথা বলছেন।
মহিউদ্দিন দাবি করেন যে, সিটি কর্পোরেশনের উপার্জন বাড়াতে তিনি ব্যবসা করেছেন, নিজের জন্য নয়।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নিজের জন্য ভোট চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24