২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনা-রত্নাকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী

নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকের মতো স্বজন হারিয়েছেন দুই বোন রুনা-রত্নাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকের মতো স্বজন হারিয়েছেন দুই বোন রুনা-রত্নাও। সোমবার সন্ধ্যায় তারা যেন স্বজন হিসেবে পাশে পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী তাদের দুজনকে ডেকে স্বান্তনা দেন। সবসময় পাশে থাকার কথা বলেন। সোমবার রাত সাড়ে ৯ টায়ও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দু'জন। এ সময় রুনা ও রত্নার ভাই ফয়সাল, তার নানী রওশন আরা বেগম, রুনার হবু স্বামী জামিল, রত্নার ভাবী স্বামীসহ আত্মীয় পরিজনরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী স্বজন হারা দুই বোনকে বুকে জড়িয়ে ধরলে কান্নায় ভেঙে পড়েন তারা। শেখ হাসিনার চোখও অশ্র"সজল হয়ে ওঠে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদেরকে স্বান্তনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে তাদের সব দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী দুইবোন, তাদের হবু স্বামী এবং ভাই-প্রত্যেককে এক লাখ টাকার চেক দেওয়ার কথা বলেন। বর্তমানে এই দুই বোনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তা কেন্দ্রে সরকারি তত্ত্বাবধানে রাখা হয়েছে। নিমতলী ও বেগুনবাড়ির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে অর্থসাহায্য দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট প্রতিমন্ত্রী শাসসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। গত ৩ জুন রাতে নিমতলীর অগ্নিকাণ্ডের সময় রুনার পানচিনির অনুষ্ঠান চলছিল। অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগে রুনা তার বোন রত্মার সাথে বিউটি পার্লারে যান। আর এতেই প্রাণে বেঁচে যান দু'বোন। অনুষ্ঠানে আসতে দেরি হওয়ায় বেঁচে যান রুনার হবু স্বামী জামিলও। তবে এই দুই পরিবারের ২১ জনের মৃত্যু হয় মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/প্রতিনিধি/এসএএ/জিএনএ/২১২৯ ঘ.