খুলনা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে ব্যবহৃত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় চার হাজার টেলিফোন রোববার দুপুর থেকে অচল হয়ে পড়েছে।
এখানে ব্যবহৃত ব্যাটারিতে ত্র"টি দেখা দেওয়ায় টেলিফোনগুলো বিকল হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
নগরীর তুতপাড়া এলাকার গ্রাহক আবুল হোসেন অভিযোগ করেন, রোববার দুপুর ২টা থেকে তাদের টেলিফোন অচল হয়ে আছে। এ ব্যাপারে বিটিসিএল'র অভিযোগ কেন্দ্রে বললে জানানো হয়, সুইচ রুমের ব্যাটারিগুলোতে সমস্যা দেখা দেওয়ায় টেলিফোনগুলো বিকল হয়ে পড়ে।
এ ব্যাপারে খুলনা বিটিসিএল'র বিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, যান্ত্রিক ত্র"টি নিরসনের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ এসে কাজ করছেন। শিগগিরই টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24