সাতক্ষীরা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক চাল ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে জেলার আশাগুনি উপজেলার জামালনগর গ্রামের একটি নির্মাণাধীন মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তি হলেন- উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের প্রফুল্ল কুণ্ডুর ছেলে বিনয় কুণ্ডু (৪৪)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আশাশুনি থানার ওসি ফজলুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার রাতে ঝড়বৃষ্টির সময় দু'জন অপরিচিত লোক বিনয়কে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
ওসি বলেন, সোমবার সকালে পাশের গ্রাম জামালনগরের একটি নির্মাণাধীন মাদ্রাসার চালে বিনয়ের হাত, পা ও চোখ বাঁধা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
গোয়ালডাঙ্গা বাজারে লোকনাথ বাণিজ্য ভাণ্ডার নামে একটি চালের আড়ত রয়েছে বিনয় কুণ্ডুর। স
bdnews24