রংপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের বদরগঞ্জ উপজেলা সদরে একটি প্রেক্ষাগৃহের রেলিং ভেঙ্গে ১০ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে সদরের লালদীঘি সড়কের পাশের কথাকলি প্রেক্ষাগৃহে দর্শকরা টিকেট কাটার সময় তাদের ওপর রেলিংটি ভেঙ্গে পড়ে বলে পুলিশ জানিয়েচে।
আহতরা মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- আসমতপাড়া গ্রামের আসগর আলীর ছেলে শফিকুল ইসলাম ভেবল (৪০), দোয়ানী হাজিপাড়া মহল্লার জেনারুল ইসলাম (১৮) ও দামোদরপুর বোয়ালী পাড়া গ্রামের জাকিরুল ইসলাম (২০)।
বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দেড়টার দিকে দর্শকরা টিকেট কাটার সময় প্রেক্ষাগৃহের দোতলার একটি রেলিং ভেঙ্গে তাদের ওপর পড়ে।"
আহত তিনজনের মধ্যে ভেবলের অবস্থা আশংকাজনক বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম সাংবাদিকদের জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24