সিরাজগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার তাড়াশ উপজেলার রানীরহাট রাস্তার বেড়খাড়ি এলাকায় শনিবার রাতে বিয়ের বাস, ট্রাক ও সিএনজি অটোরিশায় ডাকাতি হয়েছে।
ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হন আজম (৪৫), শফিকুল (৩০) মর্জিনা ও জমেলা (৩৫) অন্তত ১৫ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, রাত ৮টার দিকে ডাকাতরা বিয়ের বাসটি থেকে নগদ টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন সেটসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। ট্রাক ও সিএনজি অটোরিকশা থেকে লুট করে নগদ প্রায় দুই লাখ টাকা।
এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৪ ঘ.
bdnews24