২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা হাসপাতালে কেন্দ্রীয় ওষুধ সরবরাহ

জেলা ও উপজেলা হাসপাতালে কেন্দ্রীয়ভাবে ওষুধ সরবরাহ শুরু করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 05:02 PM

Updated : 25 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা ও উপজেলা হাসপাতালে কেন্দ্রীয়ভাবে ওষুধ সরবরাহ শুরু করেছে সরকার। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন। স্থানীয়ভাবে ওষুধ ক্রয়ের নানা অসুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একই ওষুধ আগে বিভিন্ন জেলায় বিভিন্ন দামে কেনা হত। সরকারি ওষুধ ও বাইরের দোকানের ওষুধের মোড়কের মধ্যে কোন পার্থক্য না থাকায় তা বাইরে বিক্রি হত। কেন্দ্রীয়ভাবে ওষুধ ক্রয়ে নানা সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহকৃত ওষুধের মোড়কে সরকারের নির্ধারিত সীল থাকায় তা বাইরে বিক্রি ও অপচয় রোধ সম্ভব হবে। সরবরাহকৃত ওষুধ সরকারের নির্ধারিত সীলযুক্ত মোড়কে সরবরাহ করা হবে। ফলে সেবা গ্রহনকারীদের কাছে এর গ্রহনযোগ্যতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ওষুধ ক্রয় করার ফলে অনেক কম মূল্যে ওষুধ নেওয়া যাচ্ছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরাসরি ওষুধ সরবরাহ করায় কম মুল্যে ওষুধ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক (ডিজি) শাহ মনির হোসেন বলেন, কোন ওষুধের দোকোনে সরকারি ওষুধ পাওয়া গেলে সেই দোকানের ড্রাগ লাইসেন্স বাতিল করা হবে। অধিদপ্তরে ৪০০ জনবল বাড়ানো হচ্ছে জানিয়ে শাহ মনির হোসেন বলেন, লোকবল নিয়োগ হলে অবৈধভাবে কেউ ওষুধের ব্যবসা করতে পারবে না। স্বাস্থ্য সচিব শেখ আলতাব আলী বলেন, কোন দোকানে সরকারি ওষুধ পাওয়া গেলে সেই দোকান মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেন্দ্রীয়ভাবে ২৫টি ওষুধ কোম্পানীর কাছ থেকে ৫৮ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, এর মধ্যে প্রায় ৫০০ গ্র"পের ওষুধ রয়েছে। বেশীরভাগ জেলায় এ ওষুধ সরবরাহ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২২৫১ ঘ.