২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 11:45 AM

বাগেরহাট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত সুজিত কুমার মিস্ত্রী ওরফে আনতুনি (২৮) আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের মিতু মণ্ডলের সঙ্গে পাইকগাছার গড়াইখালি খৃষ্টানপাড়া গ্রামের সুজিত কুমার মিস্ত্রী ওরফে আনতুনির প্রেমের সম্পর্ক ছিল। ২০০৮ সালের ২৫ জুলাই থেকে নিতু মণ্ডল বাগেরহাটের রামপাল উপজেলায় সুজিতের বাসায় থাকতে শুরু করেন। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দেওয়ার পর সুজিত অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সুজিত একদিন মিতুকে হত্যা করে লাশ ঘরের মধ্যে মাটিচাপা দেন। ৮ সেপ্টেম্বর সুজিত ঘর ছেড়ে দিয়ে চলে যান। ১৬ সেপ্টেম্বর ওই ঘরের মেঝে খুড়ে মিতু মণ্ডলের লাশ উদ্ধার করা হলে এলাকাবাসী সুজিতকে ধরে পুলিশে দেয়। মিতুর বাবা ধ্র"ব মণ্ডল ওইদিন রামপাল থানায় সুজিতের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক মো. আবু জাফর ২০০৯ সালের ৩১ জানুয়ারি সুজিতের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সাহা অসীম কুমার এবং আসামিপক্ষে ছিলেন ওয়াহিদুজ্জামান দিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৯ ঘ.