ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর সব ট্রান্সফরমার পরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণে সরকারের ব্যর্থতাকে কেনো বেআইনী ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।
এসব বিষয়ে জবাব দিতে বিদ্যুৎ সচিব, ডিপিডিসি ও ডেসকোর পরিচালকে তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ জনস্বার্থে দায়ের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
এ বিষয়ে আদালত এম জহিরকে আদালত বন্ধু (অ্যামিকাস কিউরি) নিয়োগ দিয়েছে।
এম জহির সাংবাদিকদের বলেন, "এ ধরনের ঘটনায় বিদ্যুৎ বিভাগের অবহেলাই দায়ী।"
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও সোসাইটি অব জাস্টিস রোববার রিট আবেদন দুটি দায়ের করে।
আবেদনে বলা হয়, গত ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে অনেক মানুষ মারা যায়। আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিটকারীর পক্ষে শুনানিতে রোববার অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "বিদ্যুৎ বিভাগ দায়িত্বে অবহেলা করছে। তারা সঠিকভাবে ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ করছে না বলে প্রায়ই ট্রান্সফরমার দুর্ঘটনা হচ্ছে। এতে ঢাকার অধিবাসীদের জীবনের নিরাপত্তা বিঘি
bdnews24