২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছয় ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সাভারের ডগরমোড়া এলাকা থেকে রোববার ভোরে ছয়জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 11:46 AM

সাভার, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সাভারের ডগরমোড়া এলাকা থেকে রোববার ভোরে ছয়জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- সাকিল আহম্মেদ লাকী (২০), আলী হোসেন (২৮), মো. নয়ন (২২), মাহমুদ আলী (২৫), সোহাগ মোল্লা (২০) ও রাজীব খান (২০)। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার শাহ মিজান-উল-হক সাংবাদিকদের জানান, গভীর রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন ডগরমোড়া এলাকায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকতৃতরা ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে।" আটককৃতদের সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৩১৫ ঘ.