২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত

ফরিদপুরে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 06:27 AM

Updated : 25 Aug 2022, 11:46 AM

ফরিদপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। পুলিশ জানিয়েছে, রোববার ভোর পৌনে ৫টার দিকে মধুখালীর মাছকান্দি নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, এ কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলো। পথে মাছকান্দি এলাকায় খুলনা থেকে ঢাকাগামী কাঠ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। তিনি বলেন, এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। আহত ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৩২৩ ঘ.