২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিনগরে ২১ তলা ভবনে ফাটল

রাজধানীর শান্তিনগরে ২১ তলা ভবন কনকর্ড গ্র্যান্ড এ ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে ভবনের বাসিন্দারা নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরে ২১ তলা ভবন কনকর্ড গ্র্যান্ড এ ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে ভবনের বাসিন্দারা নেমে এসেছে। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শান্তিনগর মোড় থেকে রাজাবাবাগ পুলিশ লাইন মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাজধানীর বেগুনবাড়িতে একটি সাততলা ভবন হেলে পড়ার এবং এর আগে গত মঙ্গলবার পাঁচতলা একটি ভবন ধসে প্রাণহানির প্রেক্ষাপটে শান্তিনগরের এ ঘটনায় নগরীতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পল্টন থানার ওসি মো. শহীদুল হক বলেন, "১৬৯/১ শান্তিনগরের ২১ তলা ওই ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনটির বাসিন্দারা নেমে এসেছেন।" ভবনটির বাসিন্দারা জানিয়েছেন, তাদের মনে হয়েছিলো ভবনটি হেলে পড়েছে। তাই তারা নেমে এসেছেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী সদস্যরা ভবনটিতে যেয়ে নিচের দিকে কয়েকটি পিলারের কাছে ফাটল চিহ্নিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/আরএ/এজে/১৩৩৭ ঘ.