রাজশাহী, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ঘোড়ামারা এলাকায় একটি বাড়িতে শুক্রবার দুপুরে ডাকাতি হয়েছে।
ওই বাড়ি থেকে ডাকাতরা বেশকিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।
গৃহকর্তা সাইফুল্লাহ খান জানান, দুপুরে ঘরে তালা দিয়ে তিনিসহ পরিবারের সবাই কাশিয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে যান। এ সময় ডাকাতরা বাড়ির প্রধান ফটক ও ঘরের তালা ভেঙে ঢুকে প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি ডকাতির কথা জানতে পারেন।
বিষয়টি তিনি বোয়ালিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান।
ওই থানার ওসি জসিম উদ্দিন বলেন, "এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৭ ঘ.
bdnews24