২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শুক্রবার বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শুক্রবার বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয় আরও দুইজন। নিহতরা হলেন- বেতাগী ইউনিয়নের মো. হোসেনের ছেলে বাদশা মিয়া (১৮) ও শাহ আলমের ছেলে জানে আলম (২০)। বজ্রপাতে আহত বাদশা মিয়া ও সাইদুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের কাউখালী গ্রামে এ ঘটনা ঘটে। বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় বেতাগীর মির্জারখীল গ্রাম েেক কাউখালীতে যাবার পে বজ্রাঘাতে এ দুইজনের মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রাঘাতে আহত বাদশা ও সাইদুরকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২১৩ ঘ.