২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে গেলেন হবু বর ও কনে

বিয়ের পানচিনি অনুষ্ঠানটি ছিল হবু কনের বাড়িতে। বড় বোনকে নিয়ে হবু কনে গেছেন পার্লারে। হবু বর তখনো আসেননি। বরের মা ও কনের মাসহ আত্মীয়স্বজনে গিজগিজ করছে নবাব কাটরার ৪৩/১ বাড়িটির তিন তলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 09:15 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কেরানিগঞ্জ প্রতিনিধি ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের পানচিনি অনুষ্ঠানটি ছিল হবু কনের বাড়িতে। বড় বোনকে নিয়ে হবু কনে গেছেন পার্লারে। হবু বর তখনো আসেননি। বরের মা ও কনের মাসহ আত্মীয়স্বজনে গিজগিজ করছে নবাব কাটরার ৪৩/১ বাড়িটির তিন তলা। এরই মধ্যে আগুন। মিলিয়ে গেলো সব আনন্দ। মুহূর্তেই হবু বর ও কনের মাসহ দুই পরিবারের কমপক্ষে ১৩ জনের জীবনপ্রদীপ নিভে গেলো। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক অবু নাইম মো. শহিদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানের বাড়ি থেকেই বেশিরভাগ লাশ উদ্ধার করা হয়েছে। বিয়ের কথাবার্তা চলছিল বেশ কয়েকদিন থেকেই। বৃহস্পতিবার পানচিনির অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যার পর থেকেই নবাব কাটরার এই বাড়িতে আত্মীয় স্বজন আসতে থাকেন। হবু বর জামিল উদ্দিনের ১৮/১০ হোসেনি দালান শিয়া গলির বাসা থেকে মা শাহজাদি বেগম, ভাই শিমুল, শিমুলের ছেলে কুমাইল, মামি নাজনীন, খালা হাবিবা, জামিল উদ্দিনের দোকানের কর্মচারি জসিমসহ বেশ কয়েকজন আসেন কনের বাড়িতে। বরের আত্মীয়স্বজনকে অভ্যর্থনা জানাতে বাড়ির মূল গেটে ছিলেন কনের ছোট ভাই ফয়সল। পাঁচতলা এই বাড়িটির নীচ তলার পুরোটাই রাসায়নিক পদার্থের গুদাম। "একটি বিকট শব্দ, এর পরেই ছোটাছুটি। তাকিয়ে দেখি, রাসায়নিকের গুদামে আগুন আর আগুন। কোনো কিছু বুঝার আগেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তোড়ে বাসার ভেতর না ঢুকতে না পেরে নিরাপদ দূরত্বে চলে যাই। এসময় বাসার ভেতর থেকে চিৎকার আর আহাজারি কানে আসে," কান্না জড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ফয়সল। আগুনের খবর পেয়ে ছুটে আসে হবু বর জামিল উদ্দিন। সুন্দর সাজে হবু কনে রুনা। তারা ঘটনার সময় অন্যদের মতো পাশাপাশি দাঁড়িয়ে তাকিয়ে থাকে পুড়তে থাকা ভবনটির দিকে। এক পর্যায়ে এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার করা হয় বরের মা, ভাই, ভাইয়ের ছেলে, মামি, খালা দোকান কর্মচারির লাশ। একই সঙ্গে উদ্ধার করা হয় কনের মা ফাতেমা বেগম, খালাতো ভাই সিমেন, খালাতো বোন অনিকা, চাচাতো বোন জোৎ