২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা, মৃতের সংখ্যা ৮৮

রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকায় আগুনে হতাহতদের উদ্ধার অভিযান শুক্রবার ভোর ৫টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যারা। আশপাশে ভিড় করে আছে অনেকে। কেউ কেউ খুঁজছেন স্বজনদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 04:47 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকায় আগুনে হতাহতদের উদ্ধার অভিযান শুক্রবার ভোর ৫টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যারা। আশপাশে ভিড় করে আছে অনেকে। কেউ কেউ খুঁজছেন স্বজনদের। স্মরণকালের ভয়াবহ এ আগুনে এ পর্যন্ত কমপক্ষে ৮৮ জন মারা গেছে। এর মধ্যে ঘটনাস্থল থেকে ৮৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে মারা গেছে একজন। আহত দেড় শতাধিক মানুষের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর বেগুনবাড়িতে ভবন ধসে প্রাণহানির ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার ফেটে ওই আগুনের সূত্রাপাত বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, আগুন চোখের পলকে আশপাশের অন্তত ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বলেছে, এলাকার বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নার সময় ঘটনাস্থলের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। আশপাশের কাগজের দোকান, জুতা ও প্লাাস্টিক সামগ্রীর কারখানার দাহ্য পদার্থে আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩/১- এর পাঁচতলা ভবনটি। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল হোসেন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ও পুলিশের দুজন প্রতিনিধি রয়েছেন। তাদেরকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের যথাযথ চিকিৎসা দিতে প্রধানমন্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) সরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবরও নেন। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল