২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জামিন নিলেন শওকত

মানহানির মামলায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদকে জামিন দিয়েছে খুলনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

খুলনা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানহানির মামলায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদকে জামিন দিয়েছে খুলনার একটি আদালত। বৃহস্পতিবার সকালে মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। আদালত আগামী ৪ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেছে। শওকত মাহমুদের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অসিত বরণ বিশ্বাস বাদি হয়ে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। অসিত বরণ অভিযোগ করেন, স্বাধীনতার ঘোষক সম্পর্কে উচ্চ আদালতের রায়কে অবমাননা এবং প্রধানমন্ত্রী ও গণভবন সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ২০ মার্চ কক্সবাজারে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে শওকত মাহমুদ বলেছেন- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ভাঙ্গা এবং খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করলে প্রধানমন্ত্রীর হাত গুঁড়িয়ে দেওয়া হবে। গণভবন আস্ত রাখা হবে না। শওকত ছাত্রলীগের নারী কর্মীদের মন্ত্রী এমপিদের ভোগের পণ্য হিসেবেও উল্লেখ করেন। এছাড়া জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক এ নিয়ে বিতর্কেও কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন। এ মামলায় গত ৮ এপ্রিল শওকত মাহমুদ হাইকোর্টের বিচারপতি আব্দুল ওহাব ও মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চে জামিন চান। আদালত তাকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.