২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধের তথ্য দিন: আইনমন্ত্রী

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আর্ন্তজাতিক স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আর্ন্তজাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এক তথ্য বিবরণীতে বলা হয়, আইনমন্ত্রী বৃহস্পতিবার উগান্ডার কাম্পালায় আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম সংবিধির রিভিউ সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে এই আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, "নির্বাচনী ইশতেহার ও জনগণের দাবী পুরণে বাংলাদেশ সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে। বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।" শফিক আহমেদ বলেন, "বিভিন্ন দেশের আর্কাইভ ও গ্রন্থাগারে সংরক্ষিত তথ্য-উপাত্ত বিচার কাজকে এগিয়ে নিতে সহায়ক হবে। সুষ্ঠুভাবে বিচার স