ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) মো. মনিরুজ্জামানকে বদলি করে ঢাকায় পুলিশ সদর দপ্তরের উপ-মহাপুলিশ পরিদর্শক করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল কাশেম।
এই দুই কর্মকর্তার বদলিকৃত স্থানে পদায়ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর কার্যকর হবে বলে ওই আদেশে বলা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়।
একই আদেশে আরো ৩৫ জন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) এস এম হাফিজুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাগত অতিরিক্ত ডিআইজি মো. মহসিন হোসেনকে খুলনা পুলিশ প্রশিক্ষণ কলেজের কমান্ডেন্ট, খুলনা পুলিশ প্রশিক্ষণ কলেজের কমান্ডেন্ট আবদুল্লাহ আল আজাদ চৌধুরীকে সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়।
বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) অমূল্য ভূষণ বড়
bdnews24