২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে দুই ঘণ্টা কর্মবিরতি

দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 11:37 AM

দিনাজপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এক কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিক কর্মচারীরা কাজে যোগ দেয়নি। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়ররুল ইসলাম অভিযোগ করেন, পাম্প থেকে তেল চুরির ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে কর্মচারী মমিনুলকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বলেন, "মমিনুলকে পুনর্বহালের দাবিতে আমরা ১৭২ জন শ্রমিক-কর্মচারী আজ দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। দাবি মানা না হলে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।" এই ঘটনায় তুহিন নামের অপর এক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। তুহিন নিজে চুরির কথা স্বীকার করেছে। কিন্তু মমিনুল এ ঘটনায় জড়িত ছিল না বলে দাবি করেন ইউনিয়ন নেতা। এ ব্যাপারে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদারের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৫৪ ঘ.