২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারুন আবারো প্রধান তথ্য কর্মকর্তা

তথ্য অধিদপ্তরের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রশিদকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 09:43 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিদপ্তরের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রশিদকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ নিয়োগ দেওয়া হয়। একই দিন তথ্য মন্ত্রণালয়ের পৃথক এক আদেশে, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরীকে অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন উর রশিদ ক্ষমতাসীন আওয়ামী লীগের আগের মেয়াদেও প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন। পরে চারদলীয় জোট সরকারের আমলে অবসরে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৫৩৮ ঘ.