২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর বিল, দ্রুত বিচার অধ্যাদেশ সংসদে উত্থাপন

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে দুটি বিল ও তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে দুটি বিল ও তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্থাপিত বিল দুটি হলো- আয়কর (সংশোধন) বিল ২০১০ ও স্ট্যাম্প (সংশোধন) বিল ২০১০। বিল দুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। আয়কর বিল সংশোধনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়, ১৯৮৪ সালের আয়কর আইন অনুযায়ী, সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরের অর্থাৎ মফস্বলের অকৃষি জমি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে করের হার এক শতাংশ। এসব এলাকার এক লাখ টাকা পর্যন্ত মূল্যের অকৃষি জমি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য নয়। প্রস্তাবিত সংশোধনীতে এসব জমির জন্যও এক শতাংশ হারে উৎসে কর নির্ধারণ করা হয়েছে। স্ট্যাম্প আইন ১৮৯৯ সংশোধনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী মফস্বল এলাকার জন্য স্ট্যাম্প শুল্কের হার দুই শতাংশ। অন্যদিকে শহর এলাকায় স্ট্যাম্প শুল্কের হার তিন শতাংশ। এর ফলে শহর এলাকায় প্রতারণার আশ্রয় নিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। তাই শহর ও মফস্বল উভয় ক্ষেত্রে জমি নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প শুল্কের হার তিন শতাংশ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংসদে তিনটি অধ্যাদেশ উপস্থাপন করেন। এগুলো হলো আইন-শৃঙ্খলা বিঘ