ঢাকা, ০২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সোমবারের বৈঠকে দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অনুমোদনের খবরে ভুলবশত বাণিজ্যমন্ত্রী ফারুক খানের উপস্থিতির কথা উল্লেখ করায় আমরা দুঃখিত।
ফারুক খান বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদককে বলেছেন, অর্থমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও বৈঠকে তিনি যোগ দেননি। সভায় তার ভাই আজিজ খানের মালিকানাধীন সামিট গ্র"প ও কেপিসিএল-এর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব উত্থাপনের কারণে 'স্বার্থদ্বন্দ্ব' সৃষ্টির সুযোগ থেকে যাওয়ায় তিনি ওই সভায় যাননি।
সংশ্লিষ্ট প্রতিবেদনটি প্রয়োজনীয় সংশোধনীসহ আবার প্রকাশ করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/২০২৯ ঘ.
bdnews24