২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো ফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি

এবারো একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষা হচ্ছে না। ফলের ভিত্তিতেই এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারো একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষা হচ্ছে না। ফলের ভিত্তিতেই এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে অগ্রাধিকার পাবে গ্রেডে পয়েন্ট এভারেজ (জিপিএ)-৫ পাওয়া শিক্ষার্থীরা। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির এই নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার রাতে প্রকাশ করেছে। গত দুই বছর ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তির এই নীতিমালা লঙ্ঘন হলে বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতিসহ এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নীতিমালায় অনুযায়ী ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। আগামী ১০ জুনের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। সব প্রতিষ্ঠানে ১৭ জুন একযোগে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৮ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১ জুলাই। তবে বিলম্ব ফিসহ ১১ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। নীতিমালায় বলা হয়েছে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে সব বিষয়ের ওপর সর্বোচ্চ পয়েন্ট ধরা হবে ৪৩। ৪৩ পয়েন্ট থেকে ক্রমান্বয়ে ৪০ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে সম পয়েন্ট অর্জনের বিষয় নিষ্পত্তির জন্য সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত/জীববিজ্ঞানে ৫ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। এতে সমস্যা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ ও রসায়ন বিষয়ের গ্রেড পয়েন্ট অগ্রাধিকার পাবে। একইভাবে মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে। এক বিভাগের শিক্ষার্থী অন্য বিভাগে ভর্তি হওয়ার ক্ষেত্রে মোট পয়েন্ট এক হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে। এতেও নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে থেকে মেধাক্রম সংগ্রহ করে প্রার্থী বাছাই করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান নির্ধারিত ফরমে আবেদন করে এ মেধাক্রম সংগ্রহ করতে পারবেন। তবে একই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সমমেধার শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানকে অগ্রাধিকার দিতে হবে। নীতিমালায় আরো বলা হয়, বিভাগীয় ও জেলা সদরের কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে ৮৮ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ১২ শতাংশ আসনের মধ্যে সাত শতাংশ বিভাগীয় সদরের বাইরের যে কোনো অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এবং পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের পোষ্যদের জন্য সংরক্ষিত থাকবে। ভর্তির সময় শিক্ষার্থীকে মূল নম্বরপত্র ও প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র জমা দিতে হবে। তবে শিক্ষার্থী অন্য কোন কলেজে চলে যেতে চাইলে তার ভর্তি বাতিলপূর্বক জমা নেওয়া মূল নম্বরপত্র ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে ভর্তি সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ভর্তির সব কার্যক্রম যথাসম্ভব অনলাইনে করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের ডিপে