২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের মামলা

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 10:28 AM

Updated : 25 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল বুধবার ভোররাতে মামলাটি দায়ের করেন। মামলায় মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিক সঞ্জীব চৌধুরী, আবদাল আহমেদ, জাহেদ চৌধুরী, আলাউদ্দিন আরিফ ও পিওন সাইফুলসহ অজ্ঞাতপরিচয় ১০০ জনকে আসামি করা হয়েছে। তেজগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা অফিসার ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় তাদের বিরুদ্ধে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রকাশক হাশমত আলী হাসুর দায়ের এক প্রতারণা মামলায় বুধবার ভোররাতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল এবং প্রেস সিলগালা করে দেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএইচ/জেবি/এজে/১৬২৫ ঘ.