২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৬

বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 03:46 AM

Updated : 25 Aug 2022, 11:35 AM

বাগেরহাট, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাটে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে মংলাগামী মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে আম বোঝাই একটি ট্রাকের মধ্যে এই সংঘর্ষ হয়। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জানান, এতে ঘটনাস্থলেই ট্রাক চালক, মহিলা ও শিশুসহ ১৪ জন নিহত হন। আহত হন বাসের অন্তত ৪০ যাত্রী। গুরুতর আহত ২৮ জনকে খুলনা, মোল্লাহাট ও ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফকিরহাট হাসপাতালে আরো দুই জন মারা যায়। নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ট্রাক চালক সাতীরার মনিরুজ্জামান (৪৫), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা গ্রামের শরীফুল (২৫), খুলনার দেবাশীষ (৩৫), বাগেরহাট জেলার রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের অ্যানি (৪) ও একই উপজেলার ধলদা গ্রামের মোজাফ্ফর হোসেন (৩২)। প্রত্য্যদর্শীরা জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি বাস্তার উপর উল্টে যায়। এতে অনেকে বাসের মধ্যে আটকা পড়েন। পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আটকা পড়াদের উদ্ধার করেন। এ সময় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল ৭টার দিকে বিকল্প পথে যান বাহন চলাচল শুরু হয়। সকাল ৯টার দিকে মহাসড়কের উপর থেকে বাস ও ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ কর্মকর্তা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোকুল কৃষ্ণ ষোষ, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.আব্দুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতীরা প্রতিনিধি জানান, সাতীরা সরকারি কলেজের সামনে বুধবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় মুক্তিযোদ্ধা সানাউল্লাহ হালদার (৭০) নিহত হয়েছেন। তিনি শহরের পুরাতন সাতীরার আব্দুল হাকিম হালদারের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, সানাউল্লাহ হালদার সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজ মোড়ে একটি দোকানে চা পান শেষে রাস্তার পাশে দাঁড়ান। এ সময় পুরাতন সাতীরাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে সাতীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় বুধবার পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আব্দুস ছালাম (২৫), কিশোরগঞ্জের জুয়েল (২২) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়ার গ্রামের নুরুল ইসলাম (৭০)। প্রত্যদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, উল্লাপাড়ার সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের সাতটিকরিতে সকাল ৭টায় ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক ও বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ-ভ্যান চালক আব্দুস ছালাম ও সহকারী জুয়েল ঘটস্থলে মারা যান। এ সময় ট্রাকচালক ও পিকআপের দুই যাত্রী আহত হন। ট্রাক চালককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেলা ১২টার দিকে অপর দুর্ঘটনা ঘটে সিরাজগঞ্জ-পুরাতন বগুড়া সড়কের বটতলা এলাকায়। একটি ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী নুরুল ইসলাম মারা যান। এ সময় তিনজন আহত হন। তাদের সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানার ওসি দীনবন্ধু দাস দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ৪০ জন বরযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার গভীররাতে এই দুর্ঘটনায় নিহত হন বাসটির সহকারী মো. শহীদ হোসেন (২৫)। তিনি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার রায়পাশা গ্রামের বাসিন্দা। উজিরপুর থানার ওসি এমএ আজিজ বলেন, গৌরনদী বন্দরে একটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বরযাত্রীরা একটি বাসে ঝালকাঠী যাচ্ছিল। রাত সোয়া ১টায় মুন্ডুপাশা এলাকা অতিক্রমকালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এত ঘটনাস্থলেই শহীদের মৃত্যু হয়। আহত বিমল মালে, মনিন্দ্র মালে, নারোদ মালে, মিলন মালে, স্বপন মালে, সুমন দেবনাথ, রামকৃষ্ণ, রঞ্জন মালে, সুবল মালে, সিমা, সুবোধ মালে, বিশ্বজিৎ মালে, মিন্টু মালে, তন্বয় মালে, মজেদ হাওলাদার, মজিবুল খলিফাকে শেবাচিম হাসপাতাল এবং লিটন মালে, রিয়াদ মালে, আজিজুল মালে, তরুন মালে, সোনাতন ও রাজীব দেবনাথকে উজিরপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/টিআর/ডিডি/১৮৪৪ ঘ.