২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রসফায়ার' নিয়ে স্টকহোমে আলোকচিত্র প্রদর্শনী

'ক্রসফায়ার' এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটিতে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে এ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 06:09 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

স্টকহোম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্রসফায়ার' এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটিতে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে এ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অয়োজিত দিনব্যাপী এ প্রদর্শনীতে 'ক্রসফায়ার' পরবর্তী বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। প্রদর্শনী সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সুইডেন শাখার প্রেস অফিসার এালিজাবেথ লুফগ্রেন বলেন, "যে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনও সিন্ধান্ত বাস্তবায়নকারী সংস্থা নয়। আমরা বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে শুধুমাত্র এর উন্নয়নে পরামর্শ দিতে পারি।" স