২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদ বিহারীর আশীর্বাদ চাইলেন মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আশীর্বাদ চাইতে শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর বাসায় গেলেন নাগরিক কমিটির মেয়র প্রর্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 05:31 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আশীর্বাদ চাইতে শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর বাসায় গেলেন নাগরিক কমিটির মেয়র প্রর্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী। মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি নগরীর মোমিন রোডে বিনোদ বিহারীর বাসভবনে যান। সাবেক মেয়র এ সময় বিনোদ বিহারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার আশীর্বদ চান। বিনোদ বিহারী চৌধুরী মাথায় হাত বুলিয়ে মহিউদ্দিন চৌধুরীকে আশীর্বাদ করেন। এর আগে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলম প্রবীণ এই বিপ্লবীর বাসায় গিয়ে তার আশীর্বাদ নেন। ২০০৫ সালের অক্টোবরে নগরীর গোলপাহাড় মোড়ে হিন্দু স