ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়ার 'ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মঙ্গলবার রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিঙে তিনি এ অভিযোগ করেন।
দেলোয়ার বলেন, ''আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলীকে এনএসআই অফিসে নিয়ে গিয়ে তাকে দিয়ে জোরপূর্বক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ লেখিয়ে নেওয়া হয়েছে। পত্রিকাটি বন্ধ করে দিতেই সরকার এগুলো করছে।"
তিনি সরকার ও গোয়েন্দা সংস্থার এ ধরনের কর্মকাণ্ডে তার দলের পক্ষে উদ্বেগ প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব গণমাধ্যমের ওপর সরকারের দমননীতির সমালোচনা করে বলেন, "এই সরকারে বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ হলেই তারা সংশ্লিষ্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। চ্যানেল ওয়ান এভাবেই তারা বন্ধ করে দিয়েছে। সা
bdnews24